শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০

বিয়েবাড়ি

বিয়েবাড়ি

ছোটবেলা থেকেই বিয়েবাড়ির  ব্যাপার টা আমার কাছে খুব প্রিয় । না, Romantic / Social অ্যাঙ্গেল থেকে নয়। ভুরিভোজ এর angle থেকে। মানে কার বিয়ে, কোথায় বিয়ে, কেমন বিয়ে - এগুলোর প্রতি আমার কোনো কৌতূহল ছিল না। আমার দৃষ্টি ছিল খালি খাবার প্রতি। কিন্তু এই মনোবৃত্তি টা ভদ্র সমাজ নিচু চোখে দেখে।  এটাকে নাকি হ্যাংলামি বলে। আর এইটা আমি বঝতে পারলাম যখন রানু মাসির বিয়েতে ৮ তা রসগোল্লা, ৫ হাতা দই  আর ২ই  গাল থাপ্পড় পরপর আমার কপালে জুটলো।
বুঝলাম, আমাকে পদ্ধতি বদলাতে হবে।  গোপনীয়তা আর চতুরতার প্রয়োজন। আর আমার দৃঢ় বিশ্বাস, যে অধিকাংশ বাঙালি আমার সাথে এই ব্যাপারে একমত। কৌতূহল হচ্ছে ? তাহলে আর দেরি না করে পাঠকদের সামনে আমার এই গোপন কৌশল আজ খুলে ধরছি। অনেক অনুশীলন, উপাসনা এবং কানমলা র পর এই সিদ্ধি লাভ হয়েছে।  সম্ভ্রম নিয়ে পড়বেন।

 ১. পোশাক : যাক-জমক হয় চাই, পকেট চাই, কোমরে ঢিলা চাই।
২. প্রাথমিক নিরীক্ষণ : দরজায় দাড়িয়ে থাকা অতিথি আপ্পায়নকরি দের দিকে একঝাক নম্র হেসে সোজা এগিয়ে যাবেন  খাবার জায়গায়। কিন্তু গিয়েই খেতে বসে যাবেন না। লোকে দেখে ছিঃ ছিঃ করবে।  ইটা হলো reconnaissance mission . চসিকের কোন দিয়ে লোকের পাতের দিকে তাকিয়ে দেখে নেবেন পছন্দের item  গুলো।  menu  কার্ড  জোগাড় করতে পারলে  কেল্লা ফতে।  টিক মেরে রাখতে পারেন।  তবে হ্যা, সঙ্গে যদি ছোট বাছা, শিশু, বয়স্ক মানুষ  থাকে তাহলে তো কোথায় নেই।  school , পরীক্ষা, আবহাওয়া, শরীর র দোহাই দিয়ে first  batch এ বসে যাবেন।
৩. সামাজিক কর্তব্য: বিয়েবাড়ি গেছেন, তাই কষ্ট করে হলেও একটু বড় আর বধূর মুখ দর্শন করে নেবেন। এক গাল হেসে, "খুব সুন্দর জুটি হয়েছে" বলে সামাজিক দায়িত্ব পালন করবেন । Gift  এর খাম টা দিতে ভুলবেন না। এতে ভবিষ্যতের অনুষ্ঠান গুলোর নেমন্তন্ন পাকা  হয়ে থাকবে। কাছে পিঠে camera man থাকলে কটা ছবি তুলে নেবেন। প্রমাণ থাকবে যে আপনি শুধু খেতে আসেন নি।
৮. পেট পুজো : এইটাই আপনার প্রধান উদ্দেশ্য। তাই মন দিয়ে পড়ুন।
এখনো কিছু জায়গায় টেবিল বসে seated dinner এর ব্যবস্থা থাকে ।  তাতে কয়েকটা সমস্যা দেখা দেয় । তার সমাধান বলে দিচ্ছি -
- প্রথম সমস্যা হলো Timing: আপনি তদারকি করতে গেছেন আর দেখেন যে সদ্য একটা খাবার batch শুরু হয়েছে। মানে শেষ হতে আরো আধ ঘন্টা। তাই ততক্ষন আপনাকে মন শক্ত করে, খিদে চেপে, অপেক্ষা করতে হবে।  সময় কাটানোর জন্য এই সুযোগে আপনি নব দম্পতির দর্শন করে আস্তে পারেন।
- Speed :  পরিবেশন এবং খাবার  এর গতির  যদি তাল  না মেলে, তাহলে ঘর বিপদ। পরিবেশনের গতি আপনার হাতে নেই, তাই নিজের খাবার গতি নিয়ন্ত্রণ করাটা খুব জরুরি। খুব তাড়াতাড়ি খেলে আপনার plate বেশিরভাগ সময় খালি থেকে যাবে।  আর আস্তে খেলে কিছু item  মিস হয়ে যেতে পারে যখন পরিবেশনকারীরা আপনার এখনো ভরা plate এগিয়ে চলে যায়।
- শেষ সমস্যা হলো choice : আমি ছোলা খাই না, তাই ঘটা করে বানানো হিং দেওয়া ঘুগনি তে আমার কোনো interest নেই।  তার জায়গায় আমি ফিশ ফ্রী তা বেশি পছন্দ ।  কিন্তু তার আর উপায় কই ? Fish fry  অবধি পৌঁছাতে গেলে আমাকে ঘুগনি, ডাল, পনির,salad  ইত্যাদির মধ্যে দিয়ে যেতে হয়। আর ততক্ষনে পেট ও ভোরে যায়। তাই ধৈর্য ধরে অর্জুন এর মতন লক্ষ্যের থেকে চোখ সরাবেন না।
তবে buffet system এ এই সব সমস্যা আর নেই।  নিজের সময় আসুন, নিজের মতন খান।  যা ইচ্ছে। যত ইচ্ছে। তবে আমার recommendation : non-veg  এর দিকে ফোকাস রাখুন।  কচুরি, চপ ইত্যাদি এগুলো খালি চক্রান্ত - আপনার পেট ভরিয়ে দেবার চক্রান্ত। এতে প্রলুব্ধ হবেন না। সোজা কাবাব এর কাউন্টার থেকে শুরু করবেন আর পোলাও তে শেষ। মাঝখানে কিছু বাদ দেবেন না । আপনি যদি নিরামিষাশী হন, তাহলে এই গ্রন্থ আপনার জন্ন নয়। ক্ষমা করবেন।
৫. প্রস্থান: যত টা সহজ মনে হয়, ততটা নয়. যদি ভেবে থাকেন  যে খেয়ে উঠে চুপ চাপ গা ঢাকা দিয়ে কেটে পড়বেন, তাহলে ভুল ভাবছেন। বিয়েবাড়ি তে খাবার জায়গা টা একটা Social melting pot. সেখানে লক্ষহী মাসি, বিনীতা পিসি, হাবুল কাকা and বড়ো জেঠু সকলের সাথেই দেখা হতে পারে। এবং তারা আপনার সমস্ত গতি বিধি লক্ষ্য করছে।  ইটা মনে রাখা উচিত। তাই খেয়ে উঠের তাদের সাথে ২ minute Hi  hello করাটা বাধ্যতামূলক। এখানেই শেষ নয়। বড় বধু, তাদের অভিভাবক, তাদের বন্ধু বান্ধব, ক্যামেরা ম্যান - এদের সবাই কে বিদায় জানিয়ে তারপর পেছন ফিরবেন - আর কোনো দিকে  না তাকিয়ে দ্রুত হেটে সোজা বোরো রাস্তায়। পাছে কেউ লিফ্ট চায়, বা একসাথে ট্যাক্সি তে যেতে চায়, তাই আসে পাশে বেশি ঘুরে ঘুরে করবেন না।  পকেট করে যে পান গুলো তুলে এনেছেন, তার একটা খেতে খেতে বাড়ির দিকে রওয়না দিন। Congratulation. আপনি সফল ভাবে অল্পতম সামাজিক কর্তব্য পালন করে চর্ব চোষ্য ভোজন  করে ফিরে  এসেছেন।  এ একমাত্র বিয়ে বাড়িতেই সম্ভব।