বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯

মিসিসিপি

মিসিসিপি তুমি আমার ছোট্টো বেলার নদী
 তখন একবার তোমায় দেখতে পেতাম যদি।
বইয়ের পাতায় লুকিয়ে থাকা তুমি,
কোথায় শুরু কোথায় শেষ কি জানি।

চাক্ষুষ হয়তো হওনি তুমি আমার,
তবে মনে মনে আমি তোমায় করেছিলাম পার,
তোমার তীরে বসে রাত্রি দিন
পিকনিক, ক্যাম্পিং আর প্ল্যানিং।

ভাবছো তুমি সাত সমুদ্র তেরো নদীর পারে
কি করে আমার মনে দিলে হানা।
বইয়ের পাতার মাঝ দিয়ে যে আমার
গজিয়েছিলো অনেক বড় ডানা।

তোমার পারে Aunt Polly র বাড়ি,
যেথায় আমি বেঁধেছিলাম বাসা
Orange cake , Pumpkin Pie  আর Chocolate cookie  দিয়ে
দিনগুলো কাটতো যে মোর খাসা।
পকেট মানি ও রোজগার করতাম বেশ
বোকা ছেলেদের রং করিয়ে ফেন্স,
তারপর সেই ফেন্স টপকে রাতে
Adventure  শুরু হতো তোমার ঘাটে।

ওপারেতে ছিল এক জঙ্গল
কাউকে দেখিনি কখনো সেখানে যেতে,
তবে রাতের বেলা তোমার ঘাটে বসে
দেখেছি ওপার থেকে আলোর শিখা আসত ভেসে।
ইচ্ছে হতো একবারটি দেখে আসি
আলোর শিখা কথা হতে আসে ভাসি,
Steam Boat এ ঘট ঘট করে
চলে যাই তোমার ওপর দিয়ে সেই দূরে।

যেই না ভাবা সেই সফল হওয়া
গল্পের  বইয়ের এটাই তো বিশাল পাওয়া,
পরের পাতায় আমার জঙ্গল যাওয়া
Jackson Island এ থাকা খাওয়া দাওয়া।

Becky র সাথে প্রথম প্রেমের ছোঁয়া
ডিগবাজি দিয়ে তার মনে নাড়ি কড়া,
দুজন মিলে গুফাই হারিয়ে যাওয়া
St Petersburg এ আরো কত স্মৃতির আনা গোনা।

ভাবছো তুমি আমি এতো কি করে জানি
Becky আর Aunt Polly তো ছিলোনা ভূগোলে,
কে বলেছে আমি তোমায়  ভূগোলে চিনেছি
তোমার তীরে তো আমি বন্ধু নিয়ে দিনের পর দিন মেতেছি,
জানতে চাও কে ছিলাম ওই বন্ধু তিন
আমি, Tom  Sawyer আর Huckleberry Finn.
         
                                            - জয়িতা ব্যানার্জী







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন